১০ ইউনিটের চেষ্টায় বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানী

১০ ইউনিটের চেষ্টায় রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

2026-05-19T08:08:15+00:00
2026-05-19T08:08:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ ইউনিটের চেষ্টায় বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০৮ এএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

১০ ইউনিটের চেষ্টায় রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান।

শাহীনুর আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। 




  বিষয়:   ১০ ইউনিট  রাজধানী  কলমিলতা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy