প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০১ পিএম (ভিজিট : ৭৩)

X
ফাইল ছবি
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো: হাসিবুল্লাহ হাসিব পুলিশ পরিদর্শক (নি:) ফেইসবুকে একটি স্ট্যাটাসে বলেছেন, নওগাঁর অন্যতম প্রধান সমস্যা মাদক। এই সমস্যা শুধু নওগাঁর নয়, সারা দেশেই বেড়ে গেছে। মাদকের সঙ্গে অন্যান্য অপরাধ যুক্ত হয়ে অপরাধ প্রবণতাও বাড়ছে। তাই তিনি তার সরকারী ব্যবহারকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুক আইডিতে স্পষ্ট ভাবে লিখেন- আসুন মাদককে না বলি, মাদকমুক্ত নওগাঁ গড়ি।
একথা লিখে পোস্ট করা মাত্রই লাইক, কমেন্ট ও শেয়ারের ঝড় উঠে যায়। এজন্য ওসি ডিবি নওগাঁর সকল সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন।
সোমবার দুপুরে তিনি এ ধরনের পোস্ট করেন। তিনি আরো বলেন, নওগাঁ জেলা সীমান্তবর্তী একটি জেলা এ জেলায় মাদকের পাশাপাশি চুরি-ছিনতাই ও যানজট ইত্যাদি উল্লেখযোগ্য সমস্যা লেগেই আছে। প্রায়ই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অতি দ্রুত এই শহর ও নগরীকে নিরাপদ রাখতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ কাজ করবে। পাশাপাশি নওগাঁ জেলা সদরে অটোরিকশার দৌরাত্ম্য রয়েছে, যা নিয়ন্ত্রণে আনা হবে পরে অবৈধ অটোরিকশা চলাচলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ জেলা একটি শান্তির জেলা শহর। এখানকার মানুষ অতি সহজ-সরল। অলরেডি নওগাঁ পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে পুলিশের টিম গঠন করে সমন্বিতভাবে কাজের মাধ্যমে অপরাধ দমন করে নগর ও শহর বাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।