প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:২৩ পিএম (ভিজিট : ৫০)

X
ছবি: প্রতিনিধি
ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই এসোসিয়েশন (DUBAA)-এর আজীবন সদস্য অধ্যাপক ড. রোকেয়া বেগম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কল্যানার্থে ট্রাস্ট ফান্ড খোলার জন্য পাঁচ লক্ষ টাকার চেক নিকট হস্তান্তর করেছেন।
সোমবার DUBAA-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ আবুল বাসারের কাছে তিনি ওই টাকার চেক হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও DUBAA-এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডঃ আসফাক আহমদ জানান, ড. রোকেয়া বেগম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
তিনি অবসরে যাওয়ার পর বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক কর্মকর্তাদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৮০২ জন।
অধ্যাপক আবুল বাসার জানান, সর্বশেষ ট্রাস্ট ফান্ডটি নিয়ে এ সংগঠনের ২৯ টি ট্রাস্ট ফান্ডে কয়েক কোটি টাকা রয়েছে।
সংগঠনের মূলধন ঠিক রেখে প্রতিবছর মুনাফা থেকে অর্থ পাওয়া যায় তা দিয়ে ঢাবি'র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি দেয়া হয়। প্রতি মাসে ২০০০টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
সর্বশেষ ৪৭জনকে এ বৃত্তি পেয়েছেন। বৃত্তি প্রদান করা ছাড়াও এ বিভাগের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের চিকিৎসা খরচ, বৃক্ষ রোপন এবং বছরে একবার সদস্যদের নিয়ে পূনর্মিলনী (গেট টুগেদার) করা হয়।