প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ১৫৯)

X
আখাউড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্ধোধন
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ও কুইজ কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় লাল বাজার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একিস্থানে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খাঁন সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে ভূমি সেবা মেলা কুইজ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজয়ী নবম-দশম শ্রেণীর ৫ জন ছাত্র-ছাত্রী আশরাফুল আলম সামি, খাদিজাতুল কুবরা, নাজিয়া সুলতানা তোহা,কাজী হাফসা,জোনায়েদ মিয়াকে পুরস্কৃত করা হয়েছে।
আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।