প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪৩ পিএম (ভিজিট : ৮৯)

X
ভূমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা উপজেলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভূমি সেবার বিভিন্ন স্টল পরিদর্শন ও উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার (ভূমি) অফিসে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দলিল লেখক, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত) মোবারক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, পিআইও আসাদুজ্জামান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমি অফিসের তহশিলদাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন আরও সহজ ও জনবান্ধব করা হয়েছে। সাধারণ মানুষকে দালালমুক্তভাবে সরকারি ভূমি সেবা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভূমি অফিস জনগণের সেবার জন্য কাজ করছে। মানুষকে সচেতন হয়ে নিজ নিজ জমির কাগজপত্র সংরক্ষণ ও অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হতে হবে।”
ভূমি সেবা মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন সেবা সম্পর্কে জনগণকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।