নেছারাবাদে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদে থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

2026-05-19T15:31:45+00:00
2026-05-19T15:31:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
৩০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৯৯)
রাসেল আহম্মেদ নামে মাদক কারবারি
X

রাসেল আহম্মেদ নামে মাদক কারবারি

পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের সুলতানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নেছারাবাদ থানার এসআই (নিঃ) মোঃ ইয়াছিন খাঁনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান হারুণ, এএসআই (নিঃ) রিয়াদ হাসান, এএসআই (নিঃ) ওবায়দুল হক চৌধুরী ও এএসআই (নিঃ) আল আমিন হোসেনসহ পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুলতানপুর থেকে কাজলাগামী সড়কের কালভার্ট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ রাসেল আহম্মেদ (৩৬)। তিনি নেছারাবাদ উপজেলার জগৎপট্টি এলাকার বাসিন্দা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৫ হাজার টাকা এবং একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামতের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
সিডিএমএস ও থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত রাসেল আহম্মেদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।






  বিষয়:   নেছারাবাদ  পিরোজপুর  ইয়াবা উদ্ধার  মাদক কারবারি গ্রেফতার  নেছারাবাদ থানা পুলিশ  মাদক অভিযান  রাসেল আহম্মেদ  ইয়াবা ট্যাবলেট  মাদক মামলা  পালসার মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy