মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর।
এসময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম এবং মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।