যাত্রীদের সেবার জন্য নানা সংকটের মধ্যেও সৈয়দপুর রেল-কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের কোচ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ঈদুল আযহা উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরবে পরিবার-পরিজন নিয়ে লাখো মানুষ। তাই, ঈদযাত্রায় সেসকল যাত্রীদের সেবা দিতে

2026-05-19T16:39:29+00:00
2026-05-19T16:39:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রীদের সেবার জন্য নানা সংকটের মধ্যেও সৈয়দপুর রেল-কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের কোচ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৬৪)
যাত্রীদের সেবার জন্য নানা সংকটের মধ্যেও সৈয়দপুর রেল-কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের কোচ
X

যাত্রীদের সেবার জন্য নানা সংকটের মধ্যেও সৈয়দপুর রেল-কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের কোচ

ঈদুল আযহা উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরবে পরিবার-পরিজন নিয়ে লাখো মানুষ। তাই, ঈদযাত্রায় সেসকল যাত্রীদের সেবা দিতে রেলওয়ের ট্রেনগুলোতে বাড়তি কোচ সংযুক্ত করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা পুরাতন কোচ মেরামতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে ব্যস্ত সময় পার করছেন। 

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রয়োজনের মাত্র ২৩ শতাংশ জনবল, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যা নিয়েও এবারের ঈদযাত্রায় ১২৭টি কোচ সংযুক্ত করতে বদ্ধ পরিকর শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা। ইতোমধ্যে পাক্শী ও লালমনিরহাট রেলওয়ের কাছে ১০৩টি কোচ হস্তান্তর করা হয়েছে। 

মেরামতকৃত এসব কোচ ঈদের বিশেষ ট্রেনগুলোতে সংযুক্ত করা হবে। রেলবহরে বাড়তি কোচগুলো যুক্ত হলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন শপে ঘুরে দেখা যায়, শ্রমিকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নির্ধারিত সময়ের বাইরে কাজ করছেন তারা। প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট থাকলেও ঈদে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে তারা কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ করছেন। 

কারখানার শ্রমিক শিরীন সুলতানা জানান, ঈদের সময়ে আমাদের বাড়তি কাজ করতে হয়। আমরা শুক্রবারও কাজ করছি তবে, আমাদের শ্রমে ঈদে দূরের মানুষ পরিবারের সঙ্গে ঈদ কাটাবে এতে আমরা খুশী। 

কারখানার শিডিউল শপের প্রকৌশলী রুহুল আমিন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১২৭টি কোচ সচল করা হচ্ছে। যাত্রীচাপ মোকাবিলায় বাড়তি কোচ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে ১২৭টি কোচ। ইতোমধ্যে ১০৩ টি কোচ পাক্শী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy