টাঙ্গাইলে প্রেমিকার হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকার হাত ধরে পলায়নের তিনদিন পর নববধূ সূচনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭মে) বিকালে উপজেলা স্বাস্থ্য

2026-05-19T16:44:44+00:00
2026-05-19T16:44:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে প্রেমিকার হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৪৩)
টাঙ্গাইলে প্রেমিকার হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে
X

টাঙ্গাইলে প্রেমিকার হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে

টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকার হাত ধরে পলায়নের তিনদিন পর নববধূ সূচনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৭মে)  বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, একমাস আগে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে সুচনার সাথে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের সঙ্গে বিয়ে হয়। চলতি মাসে ১৪ মে রাতে ঘাটাইল উপজেলার সত্তুর বাড়ি গ্রামের সরোয়ারের ছেলে প্রেমিক শাওয়ালের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে নিরুদ্দেশ হয় সূচনা। 

সংগ্রামপুর ইউপি চেয়ারম্যানের সহায়তায় উভয় পরিবারের সমঝোতায় বিয়ের আশ্বাস দেওয়া হলে রবিবার ভোরে তাদের নিয়ে আসা হয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুর ভাড়া বাসায়। একই দিন বিকেলে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা সূচনাকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে চেয়ারম্যানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, মেয়ের বাবার সম্মতিতে সন্ধ্যায় আমাদের বাসায় আলোচনায় বসার কথা ছিলো। চেয়ারম্যান ব্যক্তিগত কাজে সকাল নয়টায় টাঙ্গাইল কোর্টে চলে যায়। সুচনা (ভিকটিম), ছেলের বাবা ও মাকে বাসায় রেখে আমি ছেলেকে নিয়ে প্রাইভেট পড়াতে যাই। পরে বাড়ীওয়ালার ফোনের মাধ্যমে  জানতে পেরে বাসায় আসি।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy