দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার দুপচাঁচিয়ায় আবাদ করা ঘাসের জমিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামের এক

2026-05-19T16:59:17+00:00
2026-05-19T16:59:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৩৭)
দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
X

দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় আবাদ করা ঘাসের জমিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। 

নিহত মানিক উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। 

সোমবার (১৮ মে) রাত ৯ টার দিকে ঝাঝিড়া বাঙ্গালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মানিকের ছেলে মুন্না চৌধুরী জানান, ঘটনার দিন সোমবার সকালে তার বড় বাবা বুলুন চৌধুরীর ছাগল তালুচ পশ্চিমপাড়ার ফিরোজ হোসেন কাকরুলের চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসাও হয়। মিসাংসার বিষয়টি কাকরুলের পছন্দ না হওয়ায় রাতে তার বাবা ঝাঝিড়া বাঙ্গালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল হামলা চালিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয় লোকজন তার বাবা মানিককে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধর করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা করলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy