প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১২ পিএম (ভিজিট : ৫১)

X
কাহারোলে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য এমপি মনজুরুল ইসলাম।
রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি মনজুরুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ভিজিএফ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
এ সময় তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাসেল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।