সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন

2026-05-19T17:17:49+00:00
2026-05-19T17:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৪৫)
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
X

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, ডিসিআর প্রদান এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে হয়রানিমুক্ত ও দ্রুত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের সচেতনতা যেমন বাড়বে, তেমনি সেবাপ্রাপ্তিও সহজ হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নাজমুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ মেলা ১৯ মে হতে ২১ মে পর্যন্ত  চলবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy