ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় 'স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা'র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার উপজেলা

2026-05-19T17:24:05+00:00
2026-05-19T17:24:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৬৩)
ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
X

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় 'স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা'র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা ভূমি অফিসের আয়োজনে উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর (এমপি)। 

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির আহবায়ক আবু দাউদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, নূর আলম তাসফের, ভেড়ামারা থানার এস.আই ময়নুল ইসলাম ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল গফুর বলেন, ভূমির সাথে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। ভেড়ামারা উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy