প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৬:৩৪ পিএম (ভিজিট : ৮২)

X
রামগতিতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জনবান্ধব আটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমূদ্ধ ভবিষ্যৎ, এই স্লোগানে লক্ষ্মীপুরের রামগতিতে ভূমিসেবা মেলা-২০২৬ এর জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা ভুমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি (অ:দা:) নিলুফা ইয়াসমিন নিপা।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা কৃষি অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল ছৈয়দ মুর্তুজা আল আমিন, যুবদল সভাপতি মোঃ শিবলী নোমান, ভুমি রাজস্ব ও জরিপ কর্মকর্তা (কানুনগো) মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক। ভুমি উন্নয়ন কর কেন করবেন এসম্পর্কে দিকনির্দেশনা এবং ভুমি বিষয়ক পরামর্শ মূলক বক্তব্য শেষে সভাপতি মেলা উপলক্ষে ১০ জন সেবা প্রার্থীকে তাৎক্ষণিক একসনা লিজের রশিদ, বিপি রিসিট এবং সহিমোহর নকল, নাম জরি খতিয়ানসহ কয়েক ধরনের সেবা প্রধান করা হয়।