বিস্ফোরকের সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।খনি কর্তৃপক্ষ বলছে,

2026-05-19T18:46:36+00:00
2026-05-19T18:46:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিস্ফোরকের সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৭৬)
বিস্ফোরকের সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ
X

বিস্ফোরকের সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

খনি কর্তৃপক্ষ বলছে, আমদানি করা অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

জানাগেছে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। খনির ভূগর্ভে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম। 

তিনি বলেন, আমদানি করা বিস্ফোরক দ্রব্যের সরবরাহ না থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন চালান খনিতে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ সময়েও খনির রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানান।

খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) জানায়, উৎপাদন বন্ধ থাকলেও খনির অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক দ্রব্যের সংকটে এর আগেও একাধিকবার মধ্যপাড়া খনিতে উৎপাদন বন্ধ হয়েছিল। সর্বশেষ ২০২৫ ও ২০২২ সালে একই কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।

২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে খনিটিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy