নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর নীলফামারীতে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন

2026-05-19T19:08:16+00:00
2026-05-19T19:08:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা শুরু
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৩২)
নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা শুরু
X

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা শুরু

জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর নীলফামারীতে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা’র শুভ সূচনা ঘটে। 

মঙ্গলবার দুপুরে (১৯ মে) জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে জেলা পর্যায়ে কর্মসুচির উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলাম ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বুথে উদ্বোধনী দিনে অর্পিত সম্পত্তি লীজ গ্রহিতা দু’জনের মাঝের তাৎক্ষনিক ভাবে লীজ নবায়নের কাগজ পত্র তুলে দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, অনলাইনে নামজারী, করপ্রদান, লিজমানি প্রদান, ই-পর্চা গ্রহণসহ গণশুনানী, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে সপ্তাহের কর্মসুচিতে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শ্লোগান নিয়ে শুরু হয়েছে এবারের ভূমি সেবা সপ্তাহ।

তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টি, সহজ লভ্যতা, স্বচ্ছতা ও রাজস্ব বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি করা হবে সপ্তাহের কর্মসুচিতে। আগামী ২২মে সপ্তাহের আনুষ্ঠানিকতা শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy