পাইকগাছায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের

2026-05-19T19:13:43+00:00
2026-05-19T19:13:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৪২)
পাইকগাছায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
X

পাইকগাছায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।


​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।


​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। এরপর অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ও সার্বিক কৃষি বিষয়ক নানা দিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন খুলনা খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক তোহিদ উদ্দিন ভূঁইয়া।


​কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,  পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ​জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।


​অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করার তাগিদ দেন।


​উক্ত কংগ্রেস অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy