দুর্গাপুরে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র

2026-05-19T20:39:40+00:00
2026-05-19T20:39:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৭৪)
তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
X

তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সংগঠনটির নেতারা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। এ সময় দাবি বাস্তবায়নে সরকার যদি গড়িমসি করে, তাহলে আমাদের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা খাতে সরকারের প্রতিশ্রুতি জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিকভাবে প্রচলিত জোনাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
 
বক্তারা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ইউনেসকো সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে। এছাড়া বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। প্রাথমিক পর্যায়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালেরও দাবি জানান তারা।  

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কামিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার, ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক রমজান মিয়া, যুগ্ন-সম্পাদক হীমেল মিয়া প্রমুখ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy