শাল্লায় বিলে ডুবে বাক-প্রতিবন্ধী শিশুর মৃত্যু

শাল্লা প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানিতে ডুবে গগন দাশ নামের ৭ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ

2026-05-19T21:10:45+00:00
2026-05-19T21:10:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাল্লায় বিলে ডুবে বাক-প্রতিবন্ধী শিশুর মৃত্যু
শাল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ৩১)
বিলে ডুবে শিশুর মৃত্যু
X

বিলে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানিতে ডুবে গগন দাশ নামের ৭ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু গগন দাশ ওই গ্রামের গণেশ দাশের ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশুটি বাড়ির পূর্ব দিকের একটি বিলের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে বিলের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

​উদ্ধারের পরপরই উপস্থিত প্রতিবেশীরা শিশুটির শরীর থেকে পানি বের করার জন্য তাকে মাথায় তুলে ঝাঁকুনি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চালান। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দ্রুত তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​এদিকে অবুঝ প্রতিবন্ধী শিশুটির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোবিন্দপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

​গভীর শোক প্রকাশ করে শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) উত্তম দাস বলেন, একটি ফুটফুটে অবুঝ বাক-প্রতিবন্ধী শিশু এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ঘটনাটি শোনার পর থেকেই বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক এবং কষ্টের। এমন অবুঝ একটি শিশুর এই আকস্মিক ও করুণ মৃত্যু পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে। গগন দাসের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই সান্ত্বনা দেওয়ার মতো নয়। আমি নিহত শিশুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy