হাটহাজারীতে সেবা নিশ্চিতে প্রতি ইউনিয়নে ভূমি অফিস হবে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারীতে জনগণের ভূমি সেবা নিশ্চিত ও সহজকরণ করতে প্রতিটা ইউনিয়ন ও চসিক ১ ও ২ নং ওয়ার্ডে ভূমি

2026-05-19T21:23:06+00:00
2026-05-19T21:23:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে সেবা নিশ্চিতে প্রতি ইউনিয়নে ভূমি অফিস হবে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৭৩)
ভূমি সেবা মেলা উদ্বোধন
X

ভূমি সেবা মেলা উদ্বোধন

হাটহাজারীতে জনগণের ভূমি সেবা নিশ্চিত ও সহজকরণ করতে প্রতিটা ইউনিয়ন ও চসিক ১ ও ২ নং ওয়ার্ডে ভূমি অফিস করা হবে। ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ কথা বলেন। 

মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে তিনি বলেন, সদরসহ পাঁচটি অফিসের মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। চৌদ্দটি ইউনিয়ন, একটি পৌরসভা আর চসিকের দুটিসহ ১৭ অফিসের মাধ্যমে যাতে জনগণ আবেদন করতে পারে সে লক্ষে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পির নির্দেশনায় সদর ও কাটিরহাট কার্যালয়ে গণশুনানি শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাকি তিনটিতেও এ কার্যক্রম চলবে। ১৯৮০ সালের ভূমি জরিপে অনেক বিরোধ রয়েছে তা থেকে উত্তোরনে নতুন করে জরিপ শুরু হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ পাহাড়তলী মৌজায় জরিপের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাটহাজারীতে শুরু হবে। 

এসময় তিনি ভূমি মালিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক কাগজপত্র দিয়ে জরিপে সহযোগিতা করতে হবে। যাতে ভূমি মালিকরা দ্বিতীয়বারের মত হয়রানির শিকার না হন। 

সভাপতির বক্তব্যে এসিল্যান্ড বলেন, যে কোন তথ্য, অভিযোগ ও পরামর্শসেবা ১৬২২২ নাম্বারে কলে জানা যাবে। দিবারাত্রি এ সেবা খোলা থাকবে। এ ছাড়া ভূমি অ্যাপের মাধ্যমেও ভূমি বিষয়ক সকল সেবা নিতে পারবেন সেবা গ্রহিতাগণ। 

এসময় পৌর বিএনপির আহবায়ক জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।আলোচনা সভার পর গণশুনানি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। 

সভার আগে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy