ভূঞাপুরে মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে গুরুতর ভুলের কারণে এক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

2026-05-20T16:09:01+00:00
2026-05-20T16:09:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৮৬)
ভূঞাপুরে মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !
X

ভূঞাপুরে মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !

ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে গুরুতর ভুলের কারণে এক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। ভুল তথ্য অনুযায়ী মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম দেখানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, মেয়ে জুলিয়ার স্মার্ট এনআইডিতে জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৬০ এবং তার মা কমলা বেগমের জন্মতারিখ ২০ ডিসেম্বর ১৯৬০ উল্লেখ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বয়সের হিসেবে মা অপেক্ষা মেয়ে প্রায় ১০ মাস বড়। অথচ জুলিয়ার ৮ম শ্রেণির সনদ অনুযায়ী তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৯৩, অর্থাৎ তার বর্তমান বয়স ৩৩ বছর।

এছাড়া জন্মনিবন্ধনেও ভুল থাকায় সেখানে জুলিয়ার বয়স ৬৪ বছর দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে পরিবারটি বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যার মুখে পড়ছে।

ভুক্তভোগী জুলিয়া বলেন, এত বড় ভুলের কারণে আমি চরম বিপদে আছি। ইউনিয়ন পরিষদ ও নির্বাচন অফিসে একাধিকবার গিয়েও কোনো সমাধান পাইনি। সরকারের লোকজনের ভুলের খেসারত আমরা কেন দেব?

তার মা কমলা বেগম বলেন, আমার মেয়ের থেকে আমি নাকি ১০ মাস ছোট দেখাচ্ছে আইডিতে। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা বলেন, মায়ের থেকে মেয়ে ১০ মাস বড় এটি অবশ্যই বড় একটি ভুল। আমি নতুন যোগদান করেছি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy