কুতুবদিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের

2026-05-20T17:02:22+00:00
2026-05-20T17:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৫৪)
কুতুবদিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
X

কুতুবদিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল হাসান, উপজেলা প্রকৌশলী আবুসউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান এবং সমবায় কর্মকর্তা ওসমান গনি।

‎‎এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসাইন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলম, কৃষক মোকাররম কুতুবী ও কৃষাণী শেফা খানম।‎

​অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করার তাগিদ দেন।

​উক্ত কংগ্রেস অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy