সুবর্ণচরে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলায় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা

2026-05-20T17:10:16+00:00
2026-05-20T17:10:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৩৯)
সুবর্ণচরে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন
X

সুবর্ণচরে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

সুবর্ণচরে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলায় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সুবর্ণচর উপজেলা কমিটির সহযোগিতায় শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগ এই ব্যতিক্রমী কার্যক্রম বাস্তবায়িত হয়।

সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। বাস্তব জীবনে সৎ ও আদর্শ চরিত্র গড়ে তুলতে না পারলে জীবন অর্থহীন হয়ে পড়ে। একজন দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষাজীবন থেকেই সততার চর্চা অপরিহার্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বিকম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হাফিজ আহম্মদ ও আব্দুল বারী বাবলু। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাজীবন থেকেই সততার চর্চা শুরু করলে কর্মক্ষেত্রে তার ইতিবাচক প্রতিফলন পাওয়া যায়।

বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy