কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন- প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও

2026-05-20T18:33:53+00:00
2026-05-20T18:33:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৪০)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
X

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন- প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

আজ বুধবার (২০ মে) সকাল ১০ টায় কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজানুর রহমান।

উদ্বোধনের আগে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়।

পরে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম,উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানসহ ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ যন্ত্র পরিদর্শন করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy