প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৩৯ পিএম (ভিজিট : ৭৭)

X
ইআবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক নওসের আলীর যোগদান
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওশের আলী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি ২০ মে বিশ্ববিদ্যালয়ের (পওউ) এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মো: নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে। শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।