চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

2026-05-20T18:52:12+00:00
2026-05-20T18:52:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৪৯)
চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
X

চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  

আজ বুধবার সকাল ১০ টায় জেলার ফায়ার ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করা হয়।

পরে স্টেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন ফায়ার সার্ভিসের ইতিহাস অনেক পুরনো। ১৯৩৯-৪০ সালে ব্রিটিশ উপমহাদেশের সময় ফায়ার সার্ভিস চালু হয়। পরে ১৯৫১ সালে ফায়ার সার্ভিসের সাথে সিভিল ডিফেন্স নাম যুক্ত করা হয়। পরে এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে উন্নীত করা হয়। বর্তমানে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। বর্তমান সরকার বাংলাদেশ আরও ২০টি ফায়ার সার্ভিস স্টেশন তৈরীর পরিকল্পনা নিয়েছেন এবং প্রতিটি স্টেশনে ১০০ টি করে অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সাথে ৩০ হাজার নতুন ফায়ার সার্ভিস সদস্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজুল ইসলাম, স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজ করে না। সড়ক  দুর্ঘটনায় নিহত-আহতদের উদ্ধার ও নৌ দুর্ঘটনায় বা নদীতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা তারা চালান। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে এবং মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় তারা উদ্ধার করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy