ইআবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালকের যোগদান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওশের আলী| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক

2026-05-20T19:29:16+00:00
2026-05-20T19:29:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইআবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালকের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৬৬)
অধ্যাপক নওসের আলী
X

অধ্যাপক নওসের আলী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওশের আলী| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি ২০ মে ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের (পওউ) এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|

যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানান| এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন|

অধ্যাপক মো: নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা| এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন| তাঁর জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে| 

শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন|
          





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy