নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা ২০২৬’ এর কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২০মে) জেলা

2026-05-20T20:47:39+00:00
2026-05-20T20:47:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩৬)
ভূমিসেবা বিষয়ক সেমিনার
X

ভূমিসেবা বিষয়ক সেমিনার

‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা ২০২৬’ এর কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২০মে) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সেমিনারে বক্তব্য দেন। 

সেমিনারে জানানো হয় ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমস’র ফলে পেপারলেস, সময় ও ব্যয় সাশ্রয়, দালাল নির্ভরতা কমানো, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস ভুমিসেবা, রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, রেকর্ড হোল্ডিং সমন্বয় ও শতভাগ অনলাইন পেমেন্টের আওতায় আসবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভূমি সংক্রান্ত যেকোন তথ্য বা সেবা পেতে ১৬১২২ (টোল ফ্রি) নম্বরে কথা বলে জেনে নেয়া যাবে। 

তিনি বলেন, শতভাগ কাগজবিহিন ভূমিসেবা দেয়ার প্রত্যয়ে সরকার কাজ করছে। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ এতে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy