ডিএনসিসির দ্রুত পদক্ষেপে ময়লার স্তুপ অপসারিত, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশান-২ এর ৭৪ নং সড়কের একটি বাসভবনের সামনে ময়লার স্তুপ ও গাছের গুঁড়ি পড়ে থাকায় গাড়ি প্রবেশ ও

2026-05-20T21:58:25+00:00
2026-05-20T22:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির দ্রুত পদক্ষেপে ময়লার স্তুপ অপসারিত, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১০:০৫ পিএম  (ভিজিট : ৫৬)
ময়লার স্তুপ অপসারিত
X

ময়লার স্তুপ অপসারিত

গুলশান-২ এর ৭৪ নং সড়কের একটি বাসভবনের সামনে ময়লার স্তুপ ও গাছের গুঁড়ি পড়ে থাকায় গাড়ি প্রবেশ ও বের হতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এতে বাসভবন থেকে গাড়ি চলাচল কার্যত ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ময়লার স্তুপ ও গাছের গুঁড়ি অপসারণ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে নাগরিক ভোগান্তি নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি। 

এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুত সাড়া দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, নগরবাসীর যেকোনো সমস্যার দ্রুত সমাধানে দিনরাত কাজ করে যাচ্ছে ডিএনসিসি।

সংশ্লিষ্টরা জানান, নাগরিক সেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে ডিএনসিসি প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। 

পরিচ্ছন্ন ঢাকা ও নির্বিঘ্ন নগরজীবন নিশ্চিত করতে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy