প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:০৮ পিএম (ভিজিট : ৬৭)

X
প্রশিক্ষণ কর্মশালা
ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ মে সকালে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।
কর্মশালা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি সার্জন আসমাউল ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ এমপিও রেজাউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
বক্তারা পবিত্র ঈদুল আজহায় পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার নিয়মাবলী এবং জবাইয়ের পর কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার নানাবিধ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পশুর চামড়া দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ, তাই এটি সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।