প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:১২ পিএম (ভিজিট : ৭০)

X
পাহাড়ের মাটি কেটে জমি ভরাট
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এস্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কেটে জমি ভরাটের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
এসময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে না পেলেও অভিযান পরিচালনাকালে সাকিব (৩০) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এর অবস্থান অপরাধীদের আগেই জানিয়ে দিয়ে পালিয়ে যেতে সহায়তা করার প্রমাণ ও স্বীকারোক্তি পাওয়া যায়।
তাৎক্ষণিক পাহাড়ের মাটি দিয়ে জমি ভরাট করার অপরাধীকে সহায়তা করা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এসিল্যান্ড শাহেদ আরমান।