ফল প্রকাশের দিনই ঢাবির হল ছাড়লেন প্রথম হওয়া শিবির নেতা

অনলাইন ডেস্ক

শিক্ষা

মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের দিনই হল ছাড়লেন বিভাগে প্রথম স্থান অধিকার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ

2026-05-21T08:07:35+00:00
2026-05-21T08:07:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফল প্রকাশের দিনই ঢাবির হল ছাড়লেন প্রথম হওয়া শিবির নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:০৭ এএম   (ভিজিট : ১০৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন

মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের দিনই হল ছাড়লেন বিভাগে প্রথম স্থান অধিকার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন। 

বুধবার (২০ মে) রাতে বিজয় একাত্তর হলের ঢাবি কর্তৃপক্ষের বরাদ্দকৃত পদ্মা ৬০০৬ কক্ষের সিটটি তিনি নিয়ম মেনে ছেড়ে দেন। ফেসবুক একাউন্টে দেওয়া পোস্টে হলের সিট ছাড়ার বিষয়টি নিজেই জানান সাজ্জাদ। 
 
ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসাইন বলেন, বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬। রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণঅভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম। 

আইনশৃঙ্খলা অবনতি: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতেরআইনশৃঙ্খলা অবনতি: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। 

তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এর জন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।
 
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের  মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়ে প্রথম হয়েছেন ঢাবি শাখার ইসলামী ছাত্রশিবিরের এই নেতা। এর আগে আরবি বিভাগের অনার্স পরীক্ষায় বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। 
 
জানা যায়, ঢাবি ছাত্রশিবির নেতা মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গীতে বসবাস করছেন। ২০১৯ সালে তিনি টঙ্গীর বিখ্যাত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে আলিম পাস করেন। 

একই বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করলেও নিজের তীব্র আগ্রহ ও পছন্দের বিষয় হিসেবে আরবি সাহিত্যকে বেছে নিয়েছিলেন তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন খাঁন তার মেধার স্বাক্ষর রেখেছেন শুরু থেকেই। তিনি স্নাতক পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। 

অ্যাকাডেমিক ক্ষেত্রে এই অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy