নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করে

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।

2026-05-21T09:58:42+00:00
2026-05-21T09:58:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৬৮)
ওসমান গনি-ফাইল ছবি
X

ওসমান গনি-ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। 

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। 

এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নেতার নাম ওসমান গনি (৪০)। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে ওসমান গনির দীর্ঘদিনের বিরোধ ছিল। 

এরই জেরে বুধবার রাতে রমজান আলীর অনুসারীরা ওসমান গনির ওপর আচমকা হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। 

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আজ সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। 

এর ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি বিক্রি করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার চূড়ান্ত পরিণতি এই হত্যাকাণ্ড।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।




  বিষয়:   নারায়ণগঞ্জ  আড়াইহাজার  বিএনপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy