নীলফামারীতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

2026-05-21T10:52:01+00:00
2026-05-21T10:52:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপন
পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৭২)
নীলফামারীতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন
X

নীলফামারীতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু। আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জুয়েল মিয়া ও সৈয়দপুরের সরগম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ জান্নাতুল ইসলাম কবির।

এছাড়া বক্তব্য দেন জেলা মহিলাদলের সভানেত্রী তাসমিন ফৌজিয়া ওপেল, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তাসফিক মাশরুর এবং নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আতিকা রহমান সিনহা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কর্ম বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ও সাহিত্যচর্চা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন। পরে জেলা শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ খান।




  বিষয়:   নীলফামারী  রবীন্দ্রনাথ ঠাকুর  কাজী নজরুল ইসলাম  জন্মবার্ষিকী  সাংস্কৃতিক অনুষ্ঠান  পুরস্কার বিতরণ  জেলা শিল্পকলা একাডেমি  শিশু একাডেমি  বাংলাদেশ সংস্কৃতি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy