এবার রাজধানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কদমতলীতে মায়ের ওপর অভিমান করে সাবিকুন নাহার (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

2026-05-21T11:07:05+00:00
2026-05-21T11:07:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার রাজধানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৬৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজধানীর কদমতলীতে মায়ের ওপর অভিমান করে সাবিকুন নাহার (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (২০ মে) বিকালে দনিয়া নাসির উদ্দীন সড়ক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত সাবিকুন নাহার রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পিতার নাম খলিলুর রহমান। গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। 

কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিক্ষার্থী সাবিকুন নাহার প্রতিদিনের মত বুধবার স্কুলে যায়। অন্য দিন বিকালে বাসায় ফিরলেও আজ নির্ধারিত সময়ের আগে বাসায় চলে আসে। 

সেজন্য তার মা তাকে বকাবকি করেছে। সেকারণে মায়ের সঙ্গে অভিমান করে সাবিকুন নাহার আত্মাহত্যা করেছে। লাশ সুরতহাল করা হয়েছে। 

পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

অন্য একটি সুত্র জানায় স্কুলের পরীক্ষায় ভালো করে উত্তর লিখতে না পারায় শিক্ষকরা শিক্ষার্থীর সামনে মেয়ের মা ও বাবাকে অপমান করেছেন। সেই কষ্টে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 




  বিষয়:   রাজধানী  কদমতলী  অভিমান 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy