প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০৮ এএম (ভিজিট : ৫৪)

X
সরাইলে বালিশে লুকানো ৪ কেজি গাঁজাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালিশের ভেতরে গাঁজা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. সোহেল। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মুসলিমপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে।
বুধবার রাতে জেলা পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে আটক করে। পরে তার সঙ্গে থাকা দুটি বালিশ তল্লাশি করে ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।