লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হচ্ছে।

2026-05-21T11:25:30+00:00
2026-05-21T11:25:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ১১৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হচ্ছে।

তবে শুক্র (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও মূলত আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাসের পরেই ছুটি শুরু হচ্ছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে, মাদরাসা শিক্ষার্থীরা আরো কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদরাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

তবে ছুটি শুরুর আগের দুদিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ এবং ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসা শিক্ষার্থীদের এই ছুটি আরো দীর্ঘ হচ্ছে। সাপ্তাহিক ছুটিসহ মাদরাসাগুলোয় সর্বমোট ২৩ দিন ছুটি থাকবে।




  বিষয়:   ঈদুল আজহা  গ্রীষ্মকালীন অবকাশ  মাদরাসা 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy