বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত হলেন মহিতুল ইসলাম

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের চিতলমারী সদরে অবস্থিত ৬২নং একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ

2026-05-21T11:30:10+00:00
2026-05-21T11:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত হলেন মহিতুল ইসলাম
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৯৬)
মহিতুল ইসলাম
X

মহিতুল ইসলাম

বাগেরহাটের চিতলমারী সদরে অবস্থিত ৬২নং একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত করা হয়েছে। 

এছাড়া তিনি চতুর্থ বারের মতো চিতলমারী উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষকের খেতাব অর্জন করেছেন। তার এ  ধারাবাহিক সাফল্যের জন্য এলাকাবাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও সাধুবাদ জানানো হয়েছে। 

জানা গেছে, শিক্ষক মহিতুল ইসলাম ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারী উপজেলা সদরে অবস্থিত একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তখন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৫ জন। 

তিনি যোগদানের পর বিদ্যালয়টির শিক্ষার সার্বিক ব্যবস্থার উন্নয়ন ঘটান। এতে দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ওই বিদ্যালয়ে ৩০৫ জন শিক্ষর্থী রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার ধারাবাহিক উন্নয়নের ফলশ্রুতিতে উপজেলায় তিনি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত পর পর ৪ বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। 

উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার ও উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের উপস্থিতিতে মহিতুল ইসলামকে ২০২৬ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়। এ সাফল্যের কারণে ২০ মে বুধবার বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষকের খেতাব অর্জন করেন তিনি। 
 
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস জানান, উপজেলায় যে ক’টি প্রথমিক বিদ্যালয় রয়েছে সেগুলির মধ্যে একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পড়াশুনার মানসহ সার্বিক পরিবেশ ভালো থাকায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে ২০২৬ সালের জন্য উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি পর পর চারবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাফল্যের জন্য তিনি ২০২৬ সালে জেলারও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy