রাজবাড়ীতে বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ

2026-05-21T11:44:51+00:00
2026-05-21T11:44:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৩৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বুধবার (২০ মে)  রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত মো: আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউল এর ছেলে। এছাড়াও আহতরা হলেন একই এলাকার মো: ছকেল শেখ এর ছেলে মো: রিয়াজ শেখ (৪৮) ও মো: আদম কাজীর ছেলে মো: কলম কাজী (৩৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো: এনামুল মন্ডল বলেন, নিহত ও আহত দুই জন গরুর বেপারী। তারা আনুমানিক রাত দশটার দিকে কালুখালী থেকে পাংশার দিকে আসছিলো। তারা তিন জন এক মোটরসাইকেল ছিলেন। মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: আমিন বকাউলকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনকে ফরিদপুর নেওয়া হয়েছে। 

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাস চালক পালিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy