মান্দায় পুলিশের অভিযানে ভিজিএফ ও টিসিবির চাল উদ্ধার, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ ও টিসিবির ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।বুধবার

2026-05-21T12:16:14+00:00
2026-05-21T12:19:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মান্দায় পুলিশের অভিযানে ভিজিএফ ও টিসিবির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১২:১৯ পিএম  (ভিজিট : ৩৭)
মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ভিজিএফ ও টিসিবির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
X

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ভিজিএফ ও টিসিবির চাল উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ ও টিসিবির ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়। চাল কালোবাজারির সঙ্গে জড়িত অভিযোগে মো. উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা মো. বাবু মন্ডল (৫৬) সহ চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৬নং মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থদের মাঝে বিতরণের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল মৈনম এলাকায় ঝটিকা অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাবু মন্ডলের বসতবাড়ির পাশে একটি টিনশেড রান্নাঘর থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করে। পরে ওই এলাকায় তল্লাশি জোরদার করে মৈনম বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে চালভর্তি একটি ভ্যানসহ চালক উজ্জল সাকিদারকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভ্যানচালক স্বীকার করেছে যে অবৈধভাবে সংগৃহীত সরকারি চাল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে বাবু মন্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিল। সরকারি পণ্য অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল আত্মসাতের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা বাবু মন্ডলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy