চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে হাম ও ডাইরিয়া রোগীর সংখ্যা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের চিতলমারীতে প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাড়ছে হাম ও ডাইরিয়াসহ নানা পানিবাহি রোগব্যাধি। এতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র

2026-05-21T12:26:51+00:00
2026-05-21T12:26:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে হাম ও ডাইরিয়া রোগীর সংখ্যা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৭৭)
চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে হাম ও ডাইরিয়া রোগীর সংখ্যা
X

চিতলমারীতে প্রচণ্ড গরমে বাড়ছে হাম ও ডাইরিয়া রোগীর সংখ্যা

বাগেরহাটের চিতলমারীতে প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাড়ছে হাম ও ডাইরিয়াসহ নানা পানিবাহি রোগব্যাধি। এতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় ক্লিনিক গুলিতে বাড়ছে রোগীর সংখ্যা। 

এছাড়া হিটস্ট্রোকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অসুস্থ হবার খবর পাওয়া গেছে। এতে লোকজনের মধ্যে বাড়ছে উৎকন্ঠা। তাপমাত্র অব্যাহত থাকলে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।  

বৃহস্পতিবার (২১ মে) সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের শিয়ান শেখ (৭ মাস),  শিবপুর গ্রামের সুফিয়ান (৯ মাস), বারাশিয়া গ্রামের আব্দুল মোতালেব (৪), আড়ুয়াবর্ণি গ্রামের সুমাইয়া (৩)সহ  ৭ শিশু ভর্তি রয়েছে। 
এছাড়া ডাইরিয়ায় আক্রান্ত হয়ে বড়বাড়িয়া গ্রামের মিরাজুল ইসলাম (১১), শান্তিপুর গ্রামের রেখা বিশ্বাস (৪৫), আড়ুলিয়া গ্রামের  জোনায়েদ (৯), মাঠিভাঙ্গার সিরাজ শেখ ( ৬৫), মান্দ্রা গ্রামের নাঈম হোসেন (৪৫), ভোটেশ্বও গ্রামের ইলা রানী (৩৫)সহ ১৪ জন রোগি ভর্তি রয়েছে। 

পাশাপাশি হিটস্ট্রোকে ১২ ছাত্রী অসুস্থ হবার খবর পাওয়া গেছে। তাদেও অনেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এলাকায় বিশুদ্ধ পানির সংকট থাকায় নানা পানিবাহি রোগের প্রদুর্ভাব দেখা দেওয়া ভিড় বাড়ছে চিকিৎসাকেন্দ্রে। এ পরিস্থিতিতে এলাকার স্কুল-কলেজের শিক্ষর্থীরা অসুস্থ হবার খবর ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ শর্মি রায় জানান, এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে, এছাড়া প্রচণ্ড গরমে পানিবাহি বিভিন্ন রোগসহ ডাইরিয়া দেখা দিয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে যারা ভার্তি হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোগিদের চিকিৎসায় সঠিক তদারকি চলছে বলেও অভিমত দেন তিনি।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy