ব্যতিক্রমী পাঠদানে বেতাগীর ইউএনও মুহ. সাদ্দাম হোসেন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আকস্মিক ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।বৃহস্পতিবার

2026-05-21T13:44:28+00:00
2026-05-21T13:44:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যতিক্রমী পাঠদানে বেতাগীর ইউএনও মুহ. সাদ্দাম হোসেন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৬৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আকস্মিক ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনের পাশাপাশি তিনি দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্রের 'নিমগাছ' গল্পটি পরম মমতায় ও সহজ সাবলীল ভাষায় ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে চমৎকারভাবে ব্যতিক্রমী পাঠদান করেন। একজন প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে সরাসরি এভাবে ক্লাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে এবং তাদের ভেতরের জড়তা দূর করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের এই ধরণের তদারকি ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

এ সময়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসাইনসহ শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy