প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ২১.০৫.২০২৬ ৫:৩৭ পিএম (ভিজিট : ৪৩)

X
নির্মম হত্যাকাণ্ডের শিকার কাওছার আলম
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামগাছের সঙ্গে বেঁধে এক ব্যক্তিকে জবাই করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গাছের ঠিক পাশেই পড়েছিল নিহত ব্যক্তির বিছিন্ন মাথা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামে শাহভিটা নামক স্থানে। হত্যাকাণ্ডের শিকার কাওছার আলমের (৪৪) বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামে। সে ঐ এলাকার জামেদ আলীর ছেলে।
খবরচ পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাসসহ পুলিশের একাধিক টিম ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন ও পরিচয় শনাক্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এখানকার নির্জন এলাকায় এনে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ একাধিক ইউনিট কাজ করছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক জাম গাছে মাথাবিহিন মরদেহ দেখে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট ও হাতে ঘড়ি পরা অবস্থায় ছিলেন।