প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৪২ পিএম (ভিজিট : ৪২)

X
হকার উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সওজ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ অংশ নেয়। অভিযানের সময় ঈদুল আজহাকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ মালামাল থাকার বিষয়টি উল্লেখ করে হকাররা সময় প্রার্থনা করেন।
ক্ষুদ্র ব্যবসায়ী হকারদের আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরে উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। এর আগে ফলপটির ২শতাধিক ফলের দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয়। এতে ফল ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ফল ব্যবসায়ীরা জানা, এ ব্যবসা করে তাদের সংসার চলে। জীবিকা নির্বাহ করতে তারা রাস্তায় হকার ব্যবসা করছেন।এখানের আয় দিয়ে ছেলে মেয়ে লেখা পড়ার খরচ সংসার চলে। এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন সামনে কুরবানির ঈদ। ঈদের আনন্দের আগে এরকম উচ্ছেদ অভিযান চালিয়ে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।