কৃষির আধুনিকায়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর

2026-05-21T19:18:19+00:00
2026-05-21T19:18:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষির আধুনিকায়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৯১)
কৃষির আধুনিকায়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

কৃষির আধুনিকায়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস এর আওতায় এ কর্মসূচী হাতে নেয়া হয়।

এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল।

আয়োজকরা জানান- দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতিসঞ্চার করা। কৃষকদের মাঝে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির প্রচার ও ব্যবহার বৃদ্ধি করা। নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। যাতে কৃষিপন্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এবং বিশ্ব বাজারে কৃষির একটা ভাব তৈরি হবে। প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। 

এসময় নওগাঁ সদরের কৃষক-কৃষাণি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy