ঘাটাইলে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাতের আধারে কৃষি জমি কেটে ইট ভাটায় নেওয়ার দায়ে আলমগীর হোসেন নামে একজনকে আটক করে

2026-05-21T19:38:48+00:00
2026-05-21T19:38:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৩৫)
ঘাটাইলে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
X

ঘাটাইলে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাতের আধারে কৃষি জমি কেটে ইট ভাটায় নেওয়ার দায়ে আলমগীর হোসেন নামে একজনকে আটক করে তিন মাসের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। 

বুধবার (২০মে) রাত ১১টায় জেল দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়- উপজেলার আনেহলা ইউনিয়নের ষাটশৈলী গ্রামে রাতের আধারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষির উর্বর জমি কেটে পার্শ্ববর্তী উপজেলা কালিহাতী একুশে ব্রিকস ফিল্ডের নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান। আলমগীর হোসেন নামে জিজ্ঞেস করলে মাটি কাটার দায় স্বীকার করেন। 

এসময তাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় রাখার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy