প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ১০৩)

X
মূল অভিযুক্ত ফয়সাল
হাটহাজারীতে গত মার্চ মাসে আফরিন নামে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। একটি গুদামে তার লাশ ফেলে রাখে ঘাতক। এ ঘটনার প্রায় তিন মাস পর মূল অভিযুক্ত ও হত্যা মামলার আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) কাজী মো. তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে আসামি ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২৬ মার্চ উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমানবাজার এলাকার একটি তুলার গুদামে শিশুকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গ্রেফতারকৃত ফয়সাল। আসামির অপর বন্ধু ধর্ষণ করতে চাইলে ভুক্তভোগী শিশু চিৎকার করলে তাকে নৃশংসভাবে হত্যা করে।
এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শিশু আফরিনের মুখমণ্ডল বিকৃত করে দেয় এবং বাম চোখ উপড়ে ফেলে। তিনদিন পর ওই গুদামে আফরিনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে আসামি ফয়সাক সবার সাথে নিখোঁজ আফরিনকে খোঁজার অভিনয় করছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়ার ভয়ে পরে কৌশলে সটকে পড়ে।
প্রথমে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার গহিন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায় ফয়সা। প্রায় দেড় মাস অবস্থান করে কিছুদিন আগে কুমিল্লা পালিয়ে যায়। গত মঙ্গলবার নরসিংদী পালিয়ে গেলে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসপি তারেক আজিজ জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিবরণসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।