ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন শাহীনুল ইসলাম (অতিরিক্ত সচিব অব.)।আজ বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের

2026-05-21T20:07:17+00:00
2026-05-21T20:49:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৮:৪৯ পিএম  (ভিজিট : ১১৮)
ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম
X

ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন শাহীনুল ইসলাম (অতিরিক্ত সচিব অব.)। 

আজ বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) কে আগামী চার বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে| বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।

নবনিযুক্ত ট্রেজারার দায়িত্ব গ্রহণকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর তাকে খান স্বাগত জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক, অধ্যাপক মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো: জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শাহীনুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা| দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন| কর্মজীবনের শুরুতে তিনি মাঠপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন| শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন| পাশাপাশি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন| ব্যক্তি জীবনে তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy