ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ

2026-05-22T13:06:47+00:00
2026-05-22T13:06:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলে।

ওই ব্যক্তি আরও জানায়, তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে। পরে হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন।

পথিমধ্যে গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল হাসান।

নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে , ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়  ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার প্রশংসা করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy