মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নে রহস্যজনক অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২০মে বৃহস্পতিবার সকালে থানায়

2026-05-22T13:08:21+00:00
2026-05-22T13:08:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নে রহস্যজনক অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২০মে বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
 
জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন ঘটনারদিন ১৬ মে তিনি স্ত্রীকে নিয়ে মোংলায় ছেলের বাড়িতে বেড়াতে যান। সোমবার ভোররাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
পরদিন ভোরে স্থানীয়রা মোবাইল ফোনে তাদের বাড়িতে আগুন লাগার সংবাদ দেন। দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

 তিনি অভিযোগ করে বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে কে বা কারা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে সন্দেহ করছি। এলাকার কিছু মাদকসেবী প্রায়ই আমাদের বাড়িতে এসে মাদক সেবন করত। 

তাদের বাঁধা দিলে বিভিন্ন সময় হুমকিও দিত। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে লিয়াকত হোসেন বলেন, বসতঘরটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। 

প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, এলাকায় কিছু বখাটে ও মাদকসেবীর আনাগোনা রয়েছে। এ নিয়ে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল বলেও তারা উল্লেখ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy